রিসেলার শর্তাবলি

SinoVally Reseller Program

ব্যবসা শুরু করুন আত্মবিশ্বাসের সঙ্গে

SinoVally Reseller Program তৈরি করা হয়েছে নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের জন্য, যাতে তারা কম ঝুঁকিতে ব্যবসা শুরু করতে পারেন।

আমরা বিশ্বাস করি, অনেকেই ব্যবসা শুরু করতে চান, কিন্তু একটি সাধারণ ভয় তাদের পিছিয়ে দেয়—

"যদি প্রোডাক্ট বিক্রি না হয়?"

এই ভয় কমানোর লক্ষ্যেই SinoVally Reseller Program চালু করা হয়েছে।

এই প্রোগ্রামের মাধ্যমে অনুমোদিত রিসেলাররা বিশেষ মূল্যে প্রোডাক্ট কিনে ৩ মাস পর্যন্ত বিক্রির সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে কিছু প্রোডাক্ট অবিক্রিত থাকলে, আমাদের নীতিমালা অনুযায়ী শর্তসাপেক্ষে রিটার্ন, এক্সচেঞ্জ অথবা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।


 

যোগ্যতা

SinoVally Reseller Program-এ আবেদন করতে পারবেন

• নতুন উদ্যোক্তা

• Facebook ও Online Seller

• Retail ব্যবসায়ী

• শিক্ষার্থী উদ্যোক্তা

• Home-Based Business Owner

• ক্ষুদ্র ব্যবসায়ী

SinoVally প্রতিটি আবেদন পর্যালোচনা করে অনুমোদনের সিদ্ধান্ত নেবে।


 

প্রোগ্রামের কার্যপ্রণালী

ধাপ ১: Reseller Registration সম্পন্ন করুন।

ধাপ ২: SinoVally আপনার আবেদন যাচাই করবে।

ধাপ ৩: অনুমোদনের পর আপনার Reseller Account সক্রিয় করা হবে।

ধাপ ৪: Reseller মূল্যে প্রোডাক্ট ক্রয় করুন।

ধাপ ৫: পরবর্তী ৩ মাস প্রোডাক্ট বিক্রির চেষ্টা করুন।

ধাপ ৬: অবিক্রিত প্রোডাক্ট থাকলে নির্ধারিত সময়ের মধ্যে Return Request জমা দিন।

ধাপ ৭: আবেদন অনুমোদিত হলে Refund অথবা Product Exchange-এর সুবিধা গ্রহণ করুন।


 

Personal Reseller Dashboard

প্রতিটি অনুমোদিত রিসেলার একটি Personal Reseller Dashboard পাবেন। এখান থেকে স্টক, বিক্রয়, অর্ডার ও কাস্টমার তথ্য, রিটার্নের যোগ্য প্রোডাক্ট, ৩ মাসের সময়সীমার অগ্রগতি এবং অবশিষ্ট দিন সহজেই দেখতে পারবেন। এছাড়া রিটার্ন আবেদনের নির্ধারিত সময়ের ৫ (পাঁচ) দিন আগে স্বয়ংক্রিয় রিমাইন্ডার (Notification) পাঠানো হবে, যাতে সময়মতো আবেদন করা যায়।


 

Reseller সুবিধাসমূহ

• বিশেষ Reseller মূল্য

• কম ঝুঁকিতে ব্যবসা শুরু করার সুযোগ

• ৩ মাস পর্যন্ত বিক্রির সময়

• শর্তসাপেক্ষে Refund অথবা Product Exchange

• নতুন প্রোডাক্ট আপডেট

• ব্যবসায়িক সহায়তা ও কাস্টমার সাপোর্ট


 

Reseller-এর দায়িত্ব

Reseller হিসেবে আপনাকে

• বৈধ ও নৈতিকভাবে ব্যবসা পরিচালনা করতে হবে।

• প্রোডাক্ট বিক্রির আন্তরিক চেষ্টা করতে হবে।

• SinoVally-এর ব্র্যান্ড ইমেজ ও সুনাম বজায় রাখতে হবে।

• ভুল বা বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করা যাবে না।

• প্রয়োজন হলে বিক্রির প্রচেষ্টার প্রমাণ SinoVally-কে প্রদান করতে হবে।


 

Reseller Protection Policy

SinoVally-এর Reseller Protection Policy-এর উদ্দেশ্য হলো নতুন উদ্যোক্তাদের ব্যবসার ঝুঁকি কমানো।

নিচের শর্তগুলো পূরণ সাপেক্ষে রিটার্ন আবেদন গ্রহণ করা হবে।

রিটার্নের জন্য প্রোডাক্ট অবশ্যই

• সম্পূর্ণ অবিক্রিত হতে হবে।

• সম্পূর্ণ নতুন অবস্থায় থাকতে হবে।

• মূল বক্স, প্যাকেজিং ও সকল অ্যাক্সেসরিজসহ থাকতে হবে।

• কোনো ধরনের ব্যবহার, ক্ষতি বা পরিবর্তনের চিহ্ন থাকা যাবে না।

• প্রযোজ্য ক্ষেত্রে সিল, সিরিয়াল নম্বর ও ওয়ারেন্টি স্টিকার অক্ষত থাকতে হবে।


 

রিটার্ন গ্রহণযোগ্য হবে না যদি

• প্রোডাক্ট ব্যবহৃত হয়।

• প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হয়।

• বক্স বা প্যাকেজিং অসম্পূর্ণ হয়।

• কোনো অ্যাক্সেসরিজ অনুপস্থিত থাকে।

• নির্ধারিত সময় অতিক্রম করে আবেদন করা হয়।

• Clearance, Special Offer অথবা Non-Returnable হিসেবে চিহ্নিত প্রোডাক্ট হয়।


 

রিফান্ড ও প্রোডাক্ট এক্সচেঞ্জ

রিটার্ন অনুমোদনের পর SinoVally-এর নীতিমালা অনুযায়ী রিসেলার নিচের সুবিধাগুলো পাবেন।

Refund

রিসেলার যদি অবিক্রিত প্রোডাক্টের বিপরীতে অর্থ ফেরত নিতে চান, তাহলে রিটার্নকৃত প্রোডাক্টের মোট মূল্যের ৮% Processing Fee কেটে বাকি অর্থ ফেরত দেওয়া হবে।

Product Exchange

রিসেলার যদি অর্থ ফেরতের পরিবর্তে সমমূল্যের অন্য প্রোডাক্ট নিয়ে পুনরায় ব্যবসা চালিয়ে যেতে চান, তাহলে কোনো Processing Fee প্রযোজ্য হবে না। তিনি রিটার্নকৃত প্রোডাক্টের সমমূল্যের নতুন প্রোডাক্ট গ্রহণ করতে পারবেন।

Return Request

রিটার্নের জন্য আবেদন অবশ্যই ৩ মাসের মেয়াদ পূর্ণ হওয়ার কমপক্ষে ৫ (পাঁচ) দিন আগে জমা দিতে হবে।

Late Return

নির্ধারিত সময়ের পরে রিটার্নের আবেদন করা হলে, প্রচলিত ৮% Processing Fee-এর পাশাপাশি অতিরিক্ত ৫% Late Return Fee প্রযোজ্য হবে।


 

SinoVally-এর অধিকার

• যেকোনো আবেদন যাচাই, অনুমোদন, স্থগিত বা বাতিল করার অধিকার SinoVally সংরক্ষণ করে।

• প্রয়োজনে অতিরিক্ত তথ্য, ছবি, ভিডিও বা অন্যান্য প্রমাণ চাওয়া হতে পারে।

• প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই Reseller Program-এর নীতিমালা সংশোধন, পরিবর্তন বা বাতিল করার অধিকার SinoVally সংরক্ষণ করে।


 

আমাদের প্রতিশ্রুতি

আমরা চাই নতুন উদ্যোক্তারা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা শুরু করুন।

SinoVally শুধু একটি পণ্য সরবরাহকারী নয়; আমরা দীর্ঘমেয়াদে আপনার ব্যবসায়িক অংশীদার হতে চাই।